০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পুলিশের কাছে যুবকের আত্মসমর্পণ

নীলফামারীর সৈয়দপুরে মাদকের ভয়াবহতা থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে থানায় আত্মসমর্পণ করেছেন শুকুর আলী নামে এক যুবক। দীর্ঘদিন মাদক সেবনের পর নিজের ভুল উপলব্ধি করে স্বেচ্ছায় থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। 

সোমবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। এর আগে, রোববার রাতে শুকুর আলী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শুকুর আলী সৈয়দপুর শহরের নিচু কলোনি রাইসমিল পাড়ার নবাব আলীর ছেলে। 

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন মাদকাসক্ত থাকার কারণে তার পারিবারিক ও সামাজিক জীবনে নানা সংকট তৈরি হয়। একপর্যায়ে মাদকের পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুকুর আলী নিজেই সৈয়দপুর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।

শুকুর আলী বলেন, মাদক সেবনের কারণে পরিবারে অশান্তি তৈরি হয়েছিল। পাশাপাশি সমাজেও নানা ধরনের অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এসব বিষয় উপলব্ধি করেই আমি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। সাজা ভোগের পর আর কখনো মাদকের পথে না যাওয়ার অঙ্গীকার করেছি।

শুকুর আলীর বাবা নবাব আলী বলেন, ছেলের মাদকের পেছনে অর্থ জোগাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ছেলের মাদকাসক্তির কারণে পরিবারেও নানা সংকট তৈরি হয়েছে। তার দুই নাবালক সন্তানও বাবার কারণে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিল। স্বামীকে মাদকের পথ থেকে ফেরাতে না পেরে তার স্ত্রীও বাবার বাড়িতে চলে যান গেছে। 

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, কেউ নিজের ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা করা হবে। শুকুর আলী গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন বলে জানা গেছে। মাদক সেবনের পেছনে তার প্রতিদিন প্রায় এক হাজার টাকা ব্যয় হতো বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক গ্রহণের কথাও জানা গেছে। আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাস সাজা দেওয়া হয়েছে।

সুত্র – ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ট্রেনে কা টা পড়ে বিধবা সামিরণের ৮ ছাগলের মৃ ত্যু, হারালেন বেঁ চে থাকার শেষ অবলম্বন

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পুলিশের কাছে যুবকের আত্মসমর্পণ

প্রকাশের সময় : ০৭:৩০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬