০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে জীবননগরে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৬:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫৩৩ Views
Ada. Munna Telecom1

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে চুয়াডাঙ্গার জীবননগরে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২২ জুন) জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জীবননগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ।” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুর্নীতির কুফল, নৈতিক মূল্যবোধের গুরুত্ব এবং সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবু।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। বিচারকের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তারেক, উথলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মোমিন উদ্দীন এবং শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মঈন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গায় জাল দলিলে ৭০ শতক জমি হাতছাড়া : ন্যায়বিচারের আশায় ৯০ বছরের বিধবা সন্ধ্যা রানী

দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে জীবননগরে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

প্রকাশের সময় : ০৬:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬