০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় মারকাযুস সুন্নাহ কওমী মাদ্রাসায় শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার মারকাযুস সুন্নাহ বালক–বালিকা কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পুরো প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হাম্দ-নাত, হিফজ, সাধারণ জ্ঞান, অনুশীলনী ক্লাসসহ বিভিন্ন বিষয়ে অর্জিত দক্ষতার প্রদর্শনী উপস্থাপন করে। একই সঙ্গে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বড়বাজার জামে মসজিদের ইমাম মুফতি জুনায়েদ আল হাবিবী। তিনি বলেন, “ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা গ্রহণে মাদ্রাসাটির কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সমন্বয় থাকলে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।” তিনি আরও জানান, নিয়মিত অভিভাবক-শিক্ষক সমন্বয় শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু হাসান, দামুড়হুদা ওদুদশাহ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা বাস স্ট্যান্ড জামে মসজিদের সভাপতি হাজী আব্দুস সবুর, সেক্রেটারি ডা. মনির খান, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কুতুব উদ্দিন এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দিন।

শিক্ষার্থীদের হাতে তৈরি শিক্ষামূলক প্রজেক্ট, শিল্পকর্ম এবং হিফজ ও সাধারণ শিক্ষার প্রদর্শনী সাজিয়ে তোলা হয় মাদ্রাসা চত্বর। বিভিন্ন স্টলে অভিভাবকরা ঘুরে দেখেন শিক্ষার্থীদের সৃজনশীলতা।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

মাদ্রাসার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষাঙ্গনে ইতিবাচক ও উন্নয়নমুখী পরিবেশের প্রতিফলন দেখা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

দামুড়হুদায় মারকাযুস সুন্নাহ কওমী মাদ্রাসায় শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ

প্রকাশের সময় : ০৮:২৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫