০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নি হ ত যুবক, একজনকে ঢাকায় রেফার্ড

Ada. Munna Telecom1

জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বপন হোসেন (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৭টার দিকে মৃগমারী–আন্দুলবাড়িয়া সড়কের ডুমুরিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা আকবার আলীর ছেলে। আহত স্বপন হোসেন একই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মিলন ও স্বপন মোটরসাইকেলযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডুমুরিয়া ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দু’জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিলন হোসেনের মৃত্যু হয় এবং পেছনে থাকা স্বপন হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত স্বপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নি হ ত যুবক, একজনকে ঢাকায় রেফার্ড

প্রকাশের সময় : ১২:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬