চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জুয়েল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে কৌশিক আহমেদ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
নতুন কমিটিতে সাইফুল ইসলামকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।
সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসানকে।
এ ছাড়া আরাফাত হোসেনকে সাংগঠনিক সম্পাদক, শোয়েব তিতাসকে সহসাংগঠনিক সম্পাদক এবং রাশিফুল ইসলামকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















