০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার সুরাইয়ার জোড়া সাফল্য, এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫

ধারাবাহিক সাফল্যে নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের শিক্ষার্থী সুরাইয়া খাতুন। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

সুরাইয়া খাতুন মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েও জিপিএ-৫ পেয়েছেন তিনি।

পরপর দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনের মধ্য দিয়ে নিজের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছেন সুরাইয়া। তাঁর এ সাফল্যে পরিবার ও পরিচিতজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সুরাইয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের সুজন আলীর মেয়ে।

শিক্ষাজীবনের এ ধারাবাহিক সাফল্য ধরে রেখে ভবিষ্যতেও উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাঁর।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার সুরাইয়ার জোড়া সাফল্য, এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার সুরাইয়ার জোড়া সাফল্য, এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫

প্রকাশের সময় : ০৯:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬