০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে পুলিশের সামনেই মাতলামি, বাগানপাড়ার টোটনকে ২ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে মো. শরিফুল ইসলাম টোটন (৫২) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাৎক্ষণিক বিচারের জন্য তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত ওই ধারায় তাঁকে এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম টোটন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার শরবত মন্ডলের ছেলে।

রোববার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

রোববার সকাল ৯টা ১৫ মিনিটে বাগানপাড়া গ্রামে টোটনের বসতবাড়ির সামনের সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক সেবনের পর তিনি পুলিশের সামনেই নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছিলেন।

পরে একই দিন দুপুর ১টার দিকে তাঁকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এএইচ/বিজ্ঞপ্তি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে পুলিশের সামনেই মাতলামি, বাগানপাড়ার টোটনকে ২ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে পুলিশের সামনেই মাতলামি, বাগানপাড়ার টোটনকে ২ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬