০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিলের পানিতে ভাসছিল নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খাল থেকে ভাসমান অবস্থায় শিমুল (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে স্থানীয়রা কচুরিপানার ভেতরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। হঠাৎ করেই খালে তার মরদেহ ভাসতে দেখায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

নিহতের স্বজনরা দাবি করেন, শিমুলকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালে ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, তিনি নিখোঁজ ছিলেন। অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

চুয়াডাঙ্গায় বিলের পানিতে ভাসছিল নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

প্রকাশের সময় : ০৩:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬