চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং গাজী টিভি ও দৈনিক আমাদের সময়ের চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক আকিমুল ইসলামের মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজার নামাজ মঙ্গলবার বাদ আসর মনোহরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
এদিকে সাংবাদিক আকিমুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিক এবং জীবননগর প্রেসক্লাবের সদস্যরা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।
এএইচ
জীবননগর অফিস 























