০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেপ্তার

Ada. Munna Telecom1

বৃহস্পতিবার (১২ জুন) মেহেরপুর সদর ও মুজিবনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের আমজাদ সরদারের ছেলে বাবু ওরফে বাবুল (৪০), জামিরুল (২৬), মৃত মকছেদ মন্ডলের ছেলে বাবুল (৫১), সদর উপজেলার পিরোজপুর গ্রামের খোকন পাইকের ছেলে দিপন পাইক (৩৫), নুরপুর গ্রামের রুবেলের ছেলে মো. রাব্বী (২০)।

গ্রেপ্তার বাবু ওরফে বাবুলের বিরুদ্ধে চোরাচালান, নারী নির্যাতন, বিস্ফোরক, ডাকাতি ও গুরুতর জখমসহ মোট ৯টি মামলা রয়েছে। দিপন পাইকের বিরুদ্ধে মাদক, দস্যুতা ও চুরির ৩টি এবং জামিরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির ২টি মামলা রয়েছে।

মেহেরপুর সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম জানান, গত ১১ জুন রাত আনুমানিক ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা-আশরাফপুর কড়ইতলা সড়কে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন সিঙ্গাপুর ফেরত মো. ইউসুফ আলী এবং তার নানা মো. রেজাউল হক ইজারুল। পথে ডাকাতদের কবলে পড়েন তারা। ৬-৭ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ইউসুফের কাছে থাকা সিঙ্গাপুরের ৬৭ ডলার, তিনটি মোবাইল ফোন, চার্জার লাইট, বিদেশি চকলেট, সাবান, শ্যাম্পু, বডি স্প্রে, পেইন রিলিফ মলম, টুথপেস্ট ও সিটি গোল্ডের একটি নেকলেস ডাকাতি করে নিয়ে যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১২ জুন সদর ও মুজিবনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ডাকাত সদস্যদের নিকট থেকে একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল, তিনটি সাবান, দুইটি ডাভ শ্যাম্পু, তিন প্যাকেট চকলেট, দুটি বডি স্প্রে, তিনটি ব্যথানাশক মলম, একটি টুথপেস্ট, একটি ফেসওয়াশ, একটি চার্জার লাইট ও একটি সিটি গোল্ড নেকলেস উদ্ধার করা হয়।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

মেহেরপুরে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫