০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক আলমগীর কবিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে নবনিযুক্ত জেলা প্রশাসক আলমগীর কবিরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসককে চুয়াডাঙ্গায় স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময় : ০৯:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬