০২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলকে চাপা দিয়ে অটোরিকশার উপর উঠে গেল ট্রাক, নিহত ৩

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় প্রাণ গেছে যাত্রীবাহী অটোরিকশার তিন আরোহীর। একই দুর্ঘটনায় আহত হয়েছেন একটি মোটরসাইকেলের দুই আরোহী। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক ঢাকা পোস্টকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের উদ্দেশে যাত্রী নিয়ে যাচ্ছিল একটি অটোরিকশা। বিপরীত দিক থেকে জামালপুর হয়ে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। তবে নিহত তিনজন এবং আহত দুই আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মেলান্দহ থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ও এর চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সুত্র – ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ, বিজিবির পাল্টা ফায়ার

মোটরসাইকেলকে চাপা দিয়ে অটোরিকশার উপর উঠে গেল ট্রাক, নিহত ৩

প্রকাশের সময় : ১২:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬