০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যানেল ওয়ান ডিজিটালে চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুন্না রহমান

দেশের প্রথম সারির স্যাটেলাইন সংবাদমাধ্যম চ্যানেল ওয়ান-এর ডিজিটাল বিভাগে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মুন্না রহমান। তাঁর নতুন এই দায়িত্বপ্রাপ্তিতে সাংবাদিক মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে চ্যানেল ওয়ান-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন নিয়োগপত্র প্রদান করেন। এ সময় ডিজিটাল বিভাগের সম্পাদক সাখাওয়াত হোসেন তাঁর গলায় পরিচয়পত্র পরিয়ে দেন। নতুন দায়িত্ব পালনে সবার কাছে দোয়া চেয়েছেন মুন্না রহমান।

২০১৮ সালের জুনে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। বর্তমানে স্থানীয় দৈনিক আজকের চুয়াডাঙ্গার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। পাশাপাশি জাতীয় অনলাইন সংবাদমাধ্যম এইমাত্র নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

‘সম্ভাবনার কথা বলে’ স্লোগান নিয়ে চ্যানেল ওয়ান ডিজিটাল বিভাগ সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। সেই উদ্যোগের অংশ হিসেবে চুয়াডাঙ্গাসহ দেশের ১৫টি জেলায় ডিজিটাল বিভাগের জেলা প্রতিনিধি নিয়োগ দিয়েছে সংবাদমাধ্যমটি।

চ্যানেল ওয়ান ডিজিটালে মুন্না রহমানের নতুন দায়িত্বের খবরে তাঁকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, সাংবাদিক আলমগীর রনি, আফজালুল হক, শেখ লিটন, আব্দুল্লাহ হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন : সভাপতি জুয়েল, সম্পাদক রানা

চ্যানেল ওয়ান ডিজিটালে চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুন্না রহমান

প্রকাশের সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬