০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জাফরপুরে আতিয়ারকে কু পি য়ে জখম, অবস্থা আশংকাজনক

চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে আতিয়ার (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে জাফরপুর এলাকার ছোট মোড়ে এ ঘটনা ঘটে।

আহত আতিয়ার সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের জাফরপুর গ্রামের হাজামপাড়ার মোহাম্মদ মুন্নাত আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।

আহত আতিয়ারের ভাই টুকু খলিফা বলেন, গাছের সঙ্গে গরু বাধাকে কেন্দ্র করে প্রতিবেশি আব্দুর রশিদের ছেলে ফয়সালের সঙ্গে বিরোধ হয় আতিয়ারের। এ নিয়ে আজ বেলা ১টার দিকে ধারাল অস্ত্র দিয়ে আমার ভাই আতিয়ারকে কুপিয়ে জখম করে। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

আতিয়ারের মা বলেন, গরু বাধা নিয়ে ফয়সালের সঙ্গে তর্কবিতর্ক হয়। এই বিষয়টি আমার ছেলেকে বলে দিয়েছি। এতে আমাকে না পেয়ে আমার ছেলেকে কুপিয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আতিয়ারের বুকের ডান পাশে ধারাল অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে। তার অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ ঘটনা আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, সবজি বিক্রেতার হাতে ফল বিক্রেতা খুন

চুয়াডাঙ্গার জাফরপুরে আতিয়ারকে কু পি য়ে জখম, অবস্থা আশংকাজনক

প্রকাশের সময় : ০২:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫