১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার গোরস্থানপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিনা ১ কেজি গাঁজা ও ১০২ পিচ ইয়াবাসহ আটক

চুয়াডাঙ্গা শহরের গোরস্থানপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ১০২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১২ হাজার ৩২০ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় সেলিনা বেগমকে (৪৬) আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

আটক সেলিনা বেগম শহরের দক্ষিন গোরস্থানপাড়ার ইকবাল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি জানানো হয়, দুপুরে চুয়াডাঙ্গা শহরের দক্ষিন গোরস্থানপাড়ার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাটের একটি কক্ষ, যা সেলিনা বেগমের শয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হতো, সেখান থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। এ ছাড়া একটি মেরুন রঙের কাপড়ের থলের ভেতরে সিগারেটের প্যাকেটে রাখা স্বচ্ছ জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মোট ওজন ১০ দশমিক ২ গ্রাম। একই থলের মধ্যে মাদক বিক্রির ১২ হাজার ৩২০ টাকাও পাওয়া যায় বলে মামলার তথ্যে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পাঠানো তথ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা, ইয়াবার মূল্য ৩০ হাজার টাকা এবং নগদ টাকাসহ উদ্ধার করা আলামতের মোট মূল্য ৮২ হাজার ৩২০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে সেলিনা বেগমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার গোরস্থানপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিনা ১ কেজি গাঁজা ও ১০২ পিচ ইয়াবাসহ আটক

চুয়াডাঙ্গার গোরস্থানপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিনা ১ কেজি গাঁজা ও ১০২ পিচ ইয়াবাসহ আটক

প্রকাশের সময় : ১১:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬