০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৫ গ্রাম গাঁ জা সহ আটক, এক মাসের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ শী সাধন কর্মকার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযান পরিচালিত হয়। এ সময় চুয়াডাঙ্গা সদরের জাফরপুর গ্রামের বাসিন্দা শী সাধন কর্মকারের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি মৃত বাসুদেব কর্মকারের ছেলে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শী সাধন কর্মকারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ৫ গ্রাম গাঁ জা সহ আটক, এক মাসের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা

চুয়াডাঙ্গায় ৫ গ্রাম গাঁ জা সহ আটক, এক মাসের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা

প্রকাশের সময় : ০৯:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬