১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ২৬০ পিস প্যাথেড্রিন ইনজেকশনসহ লাবনী খাতুন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে ২৬০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় লাবনী খাতুন (৩০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার লাবনী খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের লাবলুর মেয়ে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল এএসআই আরিফুল ইসলাম ও এএসআই মোঃ মোত্তালেব হোসেনের নেতৃত্বে লোকনাথপুর পূর্বপাড়ায় অভিযান চালায়। এ সময় শাকিল মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে লাবনী খাতুনকে আটক করা হয়।

তল্লাশিতে তার হেফাজত থেকে ২৬০ পিস প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যগুলো জব্দ করে থানায় আনা হয়।

এই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তি বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, সবজি বিক্রেতার হাতে ফল বিক্রেতা খুন

চুয়াডাঙ্গায় ২৬০ পিস প্যাথেড্রিন ইনজেকশনসহ লাবনী খাতুন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫