চুয়াডাঙ্গা সদরের গহেরপুরে স্বামী এবং স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সদরের গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের মাঠপাড়ার আপুদুল ইসলাম (৫২) ও তার স্ত্রী পারভিন ( ৪৫) ।
আহতরা জানা, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আহত আপুদুল ইসলামের আপন ভাই জাহিদ ইসলাম ও বোন নুরজাহানের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাহিদ ধারাল অস্ত্র দিয়ে তার ভাই আপুদুল ইসলাম ও ভাবি পারভিনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগীতায় হাসপাতালে এসে চিকিৎসা নেন তারা।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল সাকিব রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করে জানান, দুজনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ ঘটনা আমার জানা নেই।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















