০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি রাইফেল, একটি হাসুয়া ও ২টি লম্বা ছুরি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গায় অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল বুধবার (০৮ জানুয়ারি) দিবাগত রাত ১ টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের রবিউল, মোঃ সাজিদুল, বাপ্পি, বাবুল হোসেন এবং ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ছোটশলুয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক পাঁচজনকে দর্শনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানান, অভিযুক্তরা চুয়াডাঙ্গায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজীর ত্রাস হিসেবে পরিচিত। তাদেরকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

প্রকাশের সময় : ০৭:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫