চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন আব্দুল্লাহ। বুধবার একটি মোটরসাইকেলের যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করতে সেটি চালিয়ে বের হয়।

পরীক্ষামূলকভাবে মোটরসাইকেলটি চালিয়ে আলুকদিয়া বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুল্লাহ। এ সময় ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে/ পরে স্থানীয়রা দ্রুত আব্দুল্লাহকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ স্বজনরা নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























