০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের দায়ে দুজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলায় একজনকে ১৫ দিন এবং অপরজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আজ রোববার (নভেম্বর) সকালে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৮ নভেম্বর) দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। অভিযানে মো. মাহাবুবুর রহমান (৩৫) ও মো. আমিনুল (৪৮) নামের দুজনকে মাদক সেবনের দায়ে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত মাহাবুবুর রহমান দর্শনা থানার আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মৃত আব্দুর রহমান ছেলে। অপর আসামি আমিনুল দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর স্কুলপাড়ার মো. ইসলামের ছেলে।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত মাহাবুবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অন্যদিকে আমিনুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম অভিযানের এ তথ্য নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দূষণমুক্ত শহরের প্রত্যাশা : সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:৫০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬