চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে জামি’আ কারীমিয়া মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে সামাউল (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামাউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত সামাউল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের রায়পাড়ার ইউনুস আলীর ছেলে। সে জামি’আ কারীমিয়া মাদরাসায় মাওলানা পড়ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার আছরের নামাজের সময় মাদরাসার পুকুরে এ ঘটনা ঘটে।

মাদ্রাসার শিক্ষক আবু বকর সিদ্দীক বলেন, আছরের নামাজের পর সামাউল তার দুই সহপাঠি হুজাইফা ও আবিরকে সাথে নিয়ে মাদরাসার পুকুরে গোসল করতে যায়। সামাউন একাই পুকুরে নেমেছিলো আর সঙ্গে থাকা দুজন পুকুর পাড়ে দাড়িয়ে ছিলো। সামাউন জানায়, আমি কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারি তোমরা দেখো বলে সে ডুব দেয়। কিছু সময় পার হলেও যখন না উঠে তখন হুজাইফা ও আবির আমাদেরকে খবর দেয়।

শিক্ষক আবু বকর সিদ্দীক বলেন, এরপরই কিছু শিক্ষার্থীরা পুকুরে নেমে প্রায় ২০ মিনিট পর পানির নিচে উপুড় অবস্থায় সামাউলকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের নিকট নেয়া হলে তিনি সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে আমরা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: মেহেবুবা মুস্তারী মৌ বলেন, সন্ধ্যার দিকে জরুরি বিভাগে নিয়ে আসলে পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষনা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাটি আমি জেনেছি। মরদেহের ময়নাতদন্ত করা হবে।
এএইচ
আশিক ও আব্দুল্লাহ 



















