০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চলন্ত ভ্যান থেকে হঠাৎ পড়ে গেলেন চালক, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চলন্ত পাখিভ্যান থেকে হঠাৎ সড়কে ছিটকে পড়ে জুয়েল হোসেন (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ার ‘দোয়ার ধার’ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল হোসেন উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল হোসেন পেশায় একজন পাখিভ্যান চালক। শনিবার বিকেলে তিনি ভ্যান নিয়ে রুদ্রনগর থেকে জয়রামপুরের দিকে যাচ্ছিলেন। পথে জয়রামপুর চৌধুরীপাড়ার ‘দোয়ার ধার’ এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত ভ্যান থেকে সড়কের ওপর পড়ে যান তিনি।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে আসেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান চালানোর সময় আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রোগীবাহী ইজিবাইক থামিয়ে মা র ধ রে র প্রতিবাদে সড়ক অবরোধ : শরীফুজ্জামান শরীফের হস্তক্ষেপে প্রত্যাহার

চুয়াডাঙ্গায় চলন্ত ভ্যান থেকে হঠাৎ পড়ে গেলেন চালক, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬