ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৬ সালের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে জেলা আইএবি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে নতুন জেলা কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মারিফুল ইসলাম, সহসভাপতি মো. জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাওলানা হানজালা হুসাইন।
জেলা শাখার সভাপতি মীর শফিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুফতি এ কে আব্দুজ জাহের আরেফী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, সহসভাপতি ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী তুষার ইমরান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম আজীজি এবং জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান আলিম।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংহত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুবসমাজকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করে দেশ ও মানবতার কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সম্মেলনে উপস্থিত দায়িত্বশীলদের মতামত ও পরামর্শের ভিত্তিতে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও বেগবান হবে বলে প্রত্যাশা জানান উপস্থিত নেতারা।
এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা, থানা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএইচ/বিজ্ঞপ্তি
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 

















