১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা টিটিসির কেনাকাটায় অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশের পর দুদকের অভিযান

বাজারমূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে নির্মাণসামগ্রী ও অন্যান্য পণ্য কেনার অভিযোগ ওঠার পর চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে দুদকের চার সদস্যের একটি দল প্রতিষ্ঠানটিতে গিয়ে কেনাকাটাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও যাচাই করে।

অভিযানকালে টিটিসির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামানের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি মালামাল সরবরাহকারীদের বক্তব্যও শোনেন তারা।

এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের বেসরকারি যমুনা টেলিভিশনসহ গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে চুয়াডাঙ্গা টিটিসির কেনাকাটায় অস্বাভাবিক মূল্য দেখানোর অভিযোগ তুলে ধরা হয়। ‘৫৫০ টাকার সিমেন্ট ১১৮০, ১১ টাকার ইট ২৭—কেনাকাটায় হরিলুট’ এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়, প্রতিষ্ঠানটিতে একটি ইটের দাম দেখানো হয়েছে ২৭ টাকা, এক ব্যাগ সিমেন্টের দাম ১ হাজার ১৮০ টাকা, সাধারণ সুইচের দাম ৭২ টাকা এবং মবিলের প্রতি লিটারের দাম ১ হাজার টাকা। এসব মূল্য বাজারদরের তুলনায় দুই থেকে পাঁচ গুণ বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একইভাবে প্রতি তিন মাস অন্তর অস্বাভাবিক দামে মালামাল কেনার অভিযোগও তুলে ধরা হয়।

দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ চার সদস্যের দলটির নেতৃত্ব দেন। অভিযান সম্পর্কে তিনি বলেন, বিষয়টি নথিপত্রনির্ভর হওয়ায় প্রাথমিকভাবে বিভিন্ন রেকর্ড ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। সব তথ্য-উপাত্ত সংগ্রহের পর সেগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা জনপ্রিয় কালু ভাইয়ের হোটেলে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা টিটিসির কেনাকাটায় অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশের পর দুদকের অভিযান

প্রকাশের সময় : ১০:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬