মেয়াদোত্তীর্ণ হলুদ ও অন্যান্য মালামাল পাওয়ায় চুয়াডাঙ্গার জনপ্রিয় কালু ভাইয়ের হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
রেডিও চুয়াডাঙ্গার অনুসন্ধানে জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল হোটেলটি।
এদিকে, ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ হলুদ ও অন্যান্য মালামাল পাওয়ার পর ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম। তিনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, হোটেলটিতে মেয়াদোত্তীর্ণ হলুদ ও অন্যান্য মালামাল পাওয়া গেছে। এসব অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















