১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’; চুয়াডাঙ্গার পুলিশ সুপার

মাদক শুধু একজন মানুষের জীবনকেই বিপর্যস্ত করে না, এর ভয়াবহ প্রভাব ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রের ওপরও—এমন মন্তব্য করে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি বলেছেন, মাদক নির্মূলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

মাদকের ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানাধীন জয়রামপুর চায়ের দোকান মোড়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জয়রামপুর যুব সমাজ মাদক নির্মূল কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

সমাবেশে মাদকবিরোধী অঙ্গীকারের একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্তও তৈরি হয়। অনুষ্ঠানে একজন মাদক কারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তিনি ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদক-সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার পাশাপাশি সৎ ও স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার করেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং মাদকমুক্ত জীবনযাপন ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শপথ গ্রহণ করানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে এলে মাদকবিরোধী আন্দোলন আরও শক্তিশালী হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); মো. রফিকুল হাসান তনু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দামুড়হুদা উপজেলা শাখা; মাও. মো. আজিজুর রহমান, জেলা নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চুয়াডাঙ্গা জেলা; মো. মেজবাহ্ উদ্দিন, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা এবং মো. নিজাম উদ্দিন, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), ৬নং হাউলী ইউনিয়ন পরিষদ।

সমাবেশে সভাপতিত্ব করেন জয়রামপুর যুব সমাজ মাদক নির্মূল কমিটির প্রতিনিধি মো. গোলাম সরোয়ার ছোটন ও মো. ফারুক হোসাইন (বাবু)। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলন আরও বিস্তৃত ও শক্তিশালী করা, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই প্রত্যয়ে উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’; চুয়াডাঙ্গার পুলিশ সুপার

প্রকাশের সময় : ১১:০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬