০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে ঝাঁপ দিয়েও হলো না রক্ষা, চুয়াডাঙ্গায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ ধরা

Ada. Munna Telecom1

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ২১টি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)। এ সময় আবদিন মিয়া নামের এক চোরাকারবারীকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সীমান্ত হয়ে স্বর্ণ চোরাচালানের একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির আওতাধীন ইশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। অভিযানের সময় সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ্বরচন্দ্রপুর গ্রামে অবস্থানকালে মোটরসাইকেলযোগে ২ জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা।

এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়, অপরজন পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরবর্তীতে বিজিবি টহলদল পানিতে নেমে তাকে আটক করে। আটকের সময় তার দেহ তল্লাশিকালে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট এবং পুকুরে ফেলে দেওয়া আরও একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। উভয় প্যাকেট খুলে মোট ২১টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণবারগুলোর ওজন ২,৪৪৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ ঘটনায় নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর ও জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

পুকুরে ঝাঁপ দিয়েও হলো না রক্ষা, চুয়াডাঙ্গায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ ধরা

প্রকাশের সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫