০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নতুন আরএমও ডা. ফারহানা ওয়াহিদ তানি

চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালের নতুন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলার কৃতি সন্তান ডা. ফারহানা ওয়াহিদ তানি।

রোববার (৩ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

ডা. ফারহানা ওয়াহিদ তানি ৩০তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি দায়িত্বশীলতা ও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।

দীর্ঘদিন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ডিজিজ কন্ট্রোল চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে আরএমও হিসেবে পদায়ন করা হয়।

নিজ জেলায় দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ডা. তানি বলেন, “চুয়াডাঙ্গার মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। হাসপাতালে আগত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

পারিবারিকভাবে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ডা. ফারহানা ওয়াহিদ তানি চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া ইমার্জেন্সি রোডের বাসিন্দা। তিনি মরহুম ডা. দেলওয়ারের কন্যা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত ডা. রবীনের একমাত্র বোন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুনের সহধর্মিণী।

দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তার দক্ষতা ও অভিজ্ঞতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নতুন আরএমও ডা. ফারহানা ওয়াহিদ তানি

প্রকাশের সময় : ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬