০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার কোর্টমোড় থেকে আবারো বিদেশী মদসহ সেলিম গাজী আটক

চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় থেকে আবারো ২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ সেলিম গাজীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা শহরের শহিদ হাসান চত্বরে পুলিশ বক্সের সামনে থেকে সেলিম গাজীকে আটক করে। এ সময় তার নিকট থেকে বিভিন্ন ব্রান্ডের ২৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করা হয়।

আটককৃত সেলিম গাজী চাঁদপুর জেলার সদর থানাধীন বিষ্ণপুর গ্রামের ফজলু হকের ছেলে৷

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পেয়ে শহরের কোর্টমোড় এলাকায় অবস্থান নেন। এ সময় মলিক মেডিসিন কর্নার প্রতিষ্ঠানের সামনে থেকে সেলিম গাজীকে আটক করে। পরে তার হেফাজত থেকে ২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এরপরই সেলিমের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গার কোর্টমোড় থেকে আবারো বিদেশী মদসহ সেলিম গাজী আটক

প্রকাশের সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪