০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রেললাইন ছাড়লেন আন্দোলনকারীরা, খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

Ada. Munna Telecom1

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অবরোধ করে রাখা সাগরদাঁড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন দুটি জয়রামপুর স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ, খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সুপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে ‘জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির’ ব্যানারে এলাকাবাসী ট্রেনটি অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। পরে ৬টা ৫৫ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে সেটিও অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ করে। ফলে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির সদস্যরা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আজ দুটি ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস পেয়ে আমরা রেললাইন থেকে সরে এসেছি। তারা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাজশাহী রেলওয়ে জোনে যেতে। এই আশ্বাস পেয়ে আমরা ট্রেন দুটি ছেড়ে দিয়েছি। যদি দাবি আদায় না হয় পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে।

আরও পড়ুন

এলাকাবাসীর দাবি, দামুড়হুদা থানার একমাত্র স্টেশন জয়রামপুর রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করা লক্ষাধিক মানুষ ব্যবসা, বাণিজ্য, চাকরি, চিকিৎসাসহ না কাজে দুর্ভোগের শিকার হচ্ছে। জয়রামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জয়রামপুর রেল স্টেশনে এই দুটি ট্রেন যাত্রা বিরতি করলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় রেললাইন ছাড়লেন আন্দোলনকারীরা, খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ০৭:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫