০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে যুবদল নেতা ঝন্টু ও মিশরের জন্মদিন উদযাপন

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু ও সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরের জন্মদিন উদযাপন করা হয়েছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান শরীফের উপস্থিতিতে তার নিজ বাসভবনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

জন্মদিন উপলক্ষে দুই নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনে আরও সাফল্য ও বলিষ্ঠ নেতৃত্বের কামনা করেন শরীফুজ্জামান শরীফ। পাশাপাশি যুবদলের সাংগঠনিক কার্যক্রমে তাঁদের সক্রিয় ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে— এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবদল ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সাইফুর রশীদ ঝন্টু ও মতিউর রহমান মিশরের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান। নেতাকর্মীরা তাঁদের রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে তাঁদের আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন।

এছাড়াও যুবদল নেতাদের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রেডিও চুয়াডাঙ্গার সম্পাদক হুসাইন মালিক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে যুবদল নেতা ঝন্টু ও মিশরের জন্মদিন উদযাপন

প্রকাশের সময় : ১০:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫