০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় রিমালে যত মানুষের ঘর ভেঙেছে, সেগুলো সব আমি করে দেব : প্রধানমন্ত্রী

Ada. Munna Telecom1

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঘূর্ণিঝড় রিমালে যত মানুষের ঘর ভেঙে গেছে, ক্ষতি হয়েছে, সেগুলো সব আমি করে দেব।’

আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের যত বাঁধের ক্ষতি হয়েছে, সেগুলো পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি। যত মানুষের ঘর ভেঙে গেছে, ক্ষতি হয়েছে, সেগুলো সব আমি করে দেব। ক্ষতিগ্রস্ত সবার হিসাব করা হচ্ছে, আজ বিকেলে সবাইকে নিয়ে বসব।’

‘মানুষ দুর্যোগ চায় না’ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র আছে বলেই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই এই অঞ্চলের মানুষ দুর্যোগ থেকে যেন মুক্তি পায়।’

এবারের ঝড়-জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ আশ্রয় পেয়েছে। যারা গৃহহীন, তাদের দুর্যোগ সহনীয় ঘর করে দিয়েছি। যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশুপাখি আশ্রয়ের ব্যবস্থা পেয়েছে।

‘আমরা চাই দুর্যোগ থেকে এই এলাকার মানুষ যেন মুক্তি পায়। আমরা জানি, এই এলাকা সবসময়ই দুর্যোগপ্রবণ।’ 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

ঘূর্ণিঝড় রিমালে যত মানুষের ঘর ভেঙেছে, সেগুলো সব আমি করে দেব : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪