০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গার ছাত্রসংগঠনের নেতৃত্বে সাকিব ও নিরব

Ada. Munna Telecom1

খুলনা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা- এর নতুন নেতৃত্বে এসেছেন দুই তরুণ শিক্ষার্থী। সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী (২০২১–২২ সেশন) সাকিব শাহরিয়ার হাফিজ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. নিরব।

গত ১৩ নভেম্বর ২০২৫ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তাঁরা।

নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসজুড়ে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীকল্যাণমুখী কর্মকাণ্ডে সমৃদ্ধ হবে।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে সভাপতি সাকিব শাহরিয়ার হাফিজ বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের এবং বড় এক দায়িত্বের। আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞ। চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে চাই। সবার মতামত ও অংশগ্রহণকে সঙ্গে নিয়ে একটি সক্রিয় ও ইতিবাচক কমিউনিটি গড়ে তুলতে চাই।”

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিরবও বিশ্ববিদ্যালয় ও নিজ জেলা-ভিত্তিক শিক্ষার্থীদের মধ্যে সংযোগ, সহযোগিতা ও শিক্ষায় সহায়ক পরিবেশ গঠনের প্রত্যয়ে কাজ করার কথা জানান।

খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং জেলা–বিশ্ববিদ্যালয় সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে—এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

খুলনা বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গার ছাত্রসংগঠনের নেতৃত্বে সাকিব ও নিরব

প্রকাশের সময় : ১১:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫