০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাও. আনোয়ার হোসেন

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় উলামা দলের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা উলামা দলের আহ্বায়ক মাও. মো. আনোয়ার হোসেন।

গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অনুমোদনের মাধ্যমে তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এডহক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মোহাম্মদ আবু সাইদ মাস্টার, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে মো. মামুন অর রশিদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাবুত আলী পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাও. আনোয়ার হোসেন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

দায়িত্ব গ্রহণের পর মাও. আনোয়ার হোসেন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, লেখাপড়ার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সভাপতি হিসেবে মাও. আনোয়ার হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থী-বান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা করছেন।

এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় মাও. আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরগনী ছামদানী, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি জসিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর আলী, সিনিয়র সহসভাপতি শফি উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা মুনসুর আহমেদ, কুকিয়া চাঁদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি রাজু আহমেদ, মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সুইট আহমেদসহ আরও অনেকে।

নবনির্বাচিত সভাপতি মাও. আনোয়ার হোসেন বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ আরও সুন্দর করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিক শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।”

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক ব্যবস্থাপনায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাও. আনোয়ার হোসেন

প্রকাশের সময় : ১০:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬