০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ওভারটেক করার সময় দূর্ঘটনা : ট্রাক্টরের চাকার পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মুন্না হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছে তারই বন্ধু মোটরসাইকেল আরোহী সাজিদ হোসেন।

শনিবার (২৯ জুন) দুপুরে আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারপাড়ার বড় মসজিদ সংলগ্ন রাস্তায় ব্যাকে এদূর্ঘটনা ঘটে।

নিহত মুন্না হোসেন উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের বাজারপাড়ার ব্যবসায়ী নাসির উদ্দিনের ছেলে। এবং আহত সাজিদ হোসেন একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

দুই ভাইয়ের মধ্যে নিহত মুন্না ছিল ছোট। সে খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল। এরপর আর পড়াশোনা করেনি সে। বাবার রাইস মিল ও অন্যান্য ব্যবসা দেখাশোনা করতো।

আহত সাজিদ হোসেনের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মিল্টন প্রামানিক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মুন্না ও সাজিদ মোটরসাইকেলযোগে খাসকররা বাজার থেকে বাড়ি ফিরছিল তারা। সাজিদের নিজের মোটরসাইকেল হলেও এসময় চালক হিসেবে ছিল মুন্না হোসেন। খাসকররা বাজারপাড়ার বড় মসজিদ সংলগ্ন স্থানে পৌছালে পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর মোটরসাইকেলটির ওভারটেক করতে যায়। এসময় মোটরসাইকেলটি ট্রাক্টরের পিছনের অংশে লেগে চালক মুন্না ছিটকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মুন্না হোসেনের মারা যায়। মোটরসাইকেল আরোহী সাজিদ হোসেন ছিটকে রাস্তার পাশের পুকুরে পড়ে সামান্য আহত হয়। সুযোগ বুজে পালিয়ে যায় ট্রাক্টর চালক।

এদিকে, মুন্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ এলাকায় নেমে আসে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মুন্নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় ওভারটেক করার সময় দূর্ঘটনা : ট্রাক্টরের চাকার পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

প্রকাশের সময় : ০৮:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪