০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্যাহত নাগরিক সেবা

লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারে চুয়াডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বকেয়া বিলের কারণে বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা বকেয়া বিদ্যুৎবিল পরিশোধ না করায় গত ১৮ জুন পরিষদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে গত চারদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবা কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের কম্পিউটারভিত্তিক বিভিন্ন সেবা কার্যত বন্ধ রয়েছে। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন জরুরি সেবা নিতে এসে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই কয়েকদিন ধরে পরিষদে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন।

ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তারা জানান, বিদ্যুৎ না থাকায় কোনো ধরনের ডিজিটাল সেবা প্রদান সম্ভব হচ্ছে না। পরিষদে থাকা আইপিএস ও সোলার ব্যবস্থাও ল্যাপটপ বা কম্পিউটার চালানোর উপযোগী নয়। ফলে সেবা কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত সেবাপ্রত্যাশীদের হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।

জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের এক সভায় এক বছরের বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের জন্য রেজুলেশন গ্রহণ করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ ক্রমেই বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সংযোগ না থাকায় পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও চরম দুর্ভোগে পড়েছেন। বৈদ্যুতিক পাখা, আলো এবং কম্পিউটার ব্যবহার করতে না পারায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কর্মকাণ্ডও অনেকটা স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ইউনিয়ন পরিষদে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে মানুষের যাতায়াত থাকে। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অধিকাংশ কাজ সম্পন্ন করা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। অনেকেই এ পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অবহেলা ও উদাসীনতাকে দায়ী করছেন।

এ বিষয়ে বেলগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিয়েরাজ হোসেন বলেন, “বকেয়া বিদ্যুৎবিল পরিশোধ করে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে বিল পরিশোধের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে।”

এদিকে ইউনিয়নবাসী দ্রুত বকেয়া বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং জনসেবামূলক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন বিদ্যুৎবিহীন থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ সেবাগ্রহীতারাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গায় জাল দলিলে ৭০ শতক জমি হাতছাড়া : ন্যায়বিচারের আশায় ৯০ বছরের বিধবা সন্ধ্যা রানী

ব্যাহত নাগরিক সেবা

লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারে চুয়াডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদ

প্রকাশের সময় : ০৬:০০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬