০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে, থাকবে কয়েকদিন

কয়েকদিন তাপমাত্রার পারদ উঠানামা করছে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। হঠাৎ করে একদিনের ব্যবসাধে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে দাঁড়িয়ে ১০ ডিগ্রিতে। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনের ফলে আবারো জেকে বসেছে শীতের তীব্রতা। বিপাকে পড়তে হচ্ছে জেলার খেটে খাওয়া দিনমজুরদের।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা ২৪ ঘন্টার ব্যবধানে কমল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এর আগে, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা দিনে কিছুটা গরম অনুভূতি হতে দেখা যায়।

শহরের হকপাড়ার বাসিন্দা রিকসাচালক জালাল উদ্দিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি রাতে রিকসা চালিয়ে উপার্জন করি। কয়েকদিন ঠান্ডা ছিল না খুব বেশি। হঠাৎ আজ রাত থেকে শীতের তীব্রতা বেড়েছে। হাত-পা কাঁপুনি ধরে গেছে। প্রথমে মোটা কাপড় নিয়েছিলাম না। বাধ্য হয়েই মধ্য রাতে বাড়ি গিয়ে জ্যাকেট নিয়ে এসেছি।

জেলা শহরের এক মুদি ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, খুব সকালেই দোকান খুলতে হয়। কয়েকদিন শীত কম ছিল। আজ থেকে হঠাৎ শীত বেড়েছে।

কয়েকদিন শীতের তীব্রতা আরও কমতে পারে বলে জানিয়ে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এরপর আবারো তাপমাত্রা বাড়বে। তবে শৈত্যপ্রবাহের আবাস এখনো অফিসিয়ালিভাবে জানাইনি ঢাকা অফিস৷

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে, থাকবে কয়েকদিন

প্রকাশের সময় : ০৮:০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫