০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ রিকনকে আটক করেছে সেনাবাহিনী

আটক যুবকের নাম রিকন (৪২)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল সেলিমের ছেলে।

রোববার (১৪ ডিসেম্বর) ভোরে চুয়াডাঙ্গার অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর মো. সালমান হক (৩৬ এডি)–এর নেতৃত্বে একটি যৌথ অভিযান দল পৌর এলাকার শেখপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে রিকনের বসতবাড়ি থেকে একটি ইলেকট্রিক স্টান গানসহ একাধিক দেশীয় ধারালো অস্ত্র, একটি চাকু, একটি ব্যাটন এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—১টি রামদা, ১টি তোলোয়ার ও ১টি চাকু। এ ছাড়া ১টি ইলেকট্রিক স্টান গান, ১টি ব্যাটন এবং ১টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ রিকনকে আটক করেছে সেনাবাহিনী

প্রকাশের সময় : ০৬:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫