জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মো. সালাউদ্দিনকে আহ্বায়ক এবং মো. রোকনুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন—এনডিএম চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আমির হোসেন সুমির ও সদস্যসচিব রাতুল খন্দকার সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে এ কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মনসুর আলী, মো. আব্দুল জব্বার বিশ্বাস ও দোস্ত মোহাম্মদ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. শামসুল হক ও মফিজ উদ্দিনকে। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী শ্যামল কুমার দাস, মো. আব্দুল বারী ও মো. মফিজ উদ্দিন। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে অন্তর আলী ও বাসন্তী মণ্ডলকে।
কমিটির অন্য সদস্যরা হলেন শান্তি মিয়া, মো. ইনামুল টাইগার, মো. ওয়াজ আলী, ফিরোজ আলী, মোহাম্মদ আলী, আব্দুস সামাদ, মো. আজিদুল হক, শ্রী সুরজন বাবু, মো. মুস্তাক আহমেদ, আহসান হাবিব, মো. জাকির হোসেন, আরজুল্লাহ খাঁ, মো. সুজন, মো. কুতুব উদ্দিন, মো. মিনাজ উদ্দিন, আসাদ-উজ্জামান বিশ্বাস ও মো. শওকত আলী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে দামুড়হুদা উপজেলার সব ইউনিয়নে কমিটি গঠন করতে হবে। পাশাপাশি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমও সম্পন্ন করতে হবে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















