০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরায়

চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (শুক্রবার) দুপুর পৌনে ২টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। 

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার) দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। 

চুয়াডাঙ্গায় অনেকেই ভূমিকম্প টের পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ছেন।

ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান।

এ ছাড়া চুয়াডাঙ্গা,  খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও ভূমিকম্প টের পাওয়া গেছে।   

চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার মুদি ব্যবসায়ী ইমরান হোসেন জানান, “প্রায় দুই থেকে তিন সেকেন্ড ধরে পুরো দোকান কাঁপছিল। হঠাৎ করে ভয় পেয়ে দ্রুত দোকান থেকে বাইরে বের হয়ে যাই।”

অন্যদিকে ইমদাদুল হক নামের এক চাকরিজীবী বলেন, “জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে অবস্থান করছিলাম। হঠাৎ কম্পন অনুভূত হলে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

এ বিষয়ে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলায় ভূমিকম্প পরিমাপের নিজস্ব যন্ত্র না থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ঢাকার কেন্দ্রীয় অফিস থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

ভূমিকম্পের পর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আকস্মিক কম্পনে জেলার সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক বিরাজ করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরায়

প্রকাশের সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬