১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, সবজি বিক্রেতার হাতে ফল বিক্রেতা খুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সবজি ব্যবসায়ীর হাতে মধু (৬০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (০২ অক্টোবর) সন্ধার দিকে কার্পাসডাঙ্গার মুচির বটতলায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত. সিরাজ আলীর ছেলে। তিনি কার্পাসডাঙ্গা মুচির বটতলায় ভ্রাম্যমান ফল বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সবজি ব্যবসায়ী মামুন ও ফল ব্যবসায়ী মধুর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত লোহার ধাতু মধুর বুকের মধ্যে ঢুকিয়ে দেন সবজি ব্যবসায়ী মামুন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ফল ব্যবসায়ী মধুর ছেলে শামীমের মোবাইলের কিছু টাকা বাকি থাকায় সন্ধার আগে পাওনাদার সেই টাকা নিতে এসেছিলেন। এ সময় ফল ব্যবসায়ী মধু কিছু টাকা দিয়ে বাকি টাকা পরে দেবেন বলে জানান। এরই মধ্যে পাশের সবজি ব্যবসায়ী মামুন পাশ থেকে পাওয়া টাকার ব্যাপারে কথা বললে দুই ব্যবসায়ীর মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতিরও ঘটনা ঘটে। পরে পাশের ফল ব্যবসায়ীর কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত লোহার ধাতু মধুর বুকের মধ্যে ঢুকিয়ে দেন সবজি ব্যবসায়ী মামুন। আহত অবস্থায় স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা তাঁকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মধুর বুকে ধারালো অস্ত্র/বস্তুর মাথা ঢুকে শিরা কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করে বলেন, ফুটপাতে সবজি ও ফল ব্যবসায়ীর মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, সবজি বিক্রেতার হাতে ফল বিক্রেতা খুন

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, সবজি বিক্রেতার হাতে ফল বিক্রেতা খুন

প্রকাশের সময় : ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬