০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ফ্যানের সংযোগ দিতে গিয়ে নিভে গেল স্কুলছাত্রের প্রাণ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামে ফ্যানের সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব উদ্দিন (১৩) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নিজ ঘরে এই দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনার পর নিহতের পরিবার, প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে।

নিহত সজিব চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের কাছারীপাড়ার কৃষক আলম হোসেনের ছোট ছেলে। স্থানীয় সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত সে। দুই ভাইয়ের মধ্যে সজিব ছিল সবার ছোট।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে নিজ ঘরে ফ্যানের সংযোগ দিতে গিয়ে হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয় সজিব। তখন তার মা বাড়ির বাইরে কাজ করছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে আহত অবস্থায় মেঝেতে ছেলেকে পড়ে থাকতে দেখেন। এরপরই পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে সজিব।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। পরিবার জানিয়েছে, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ফ্যানের সংযোগ দিতে গিয়ে নিভে গেল স্কুলছাত্রের প্রাণ

প্রকাশের সময় : ০৮:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫