০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধের শরীর থেকে পা বি চ্ছি ন্ন

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ডিঙ্গেদহ এলাকায় মওলা ডাক্তারের বাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত জয়নাল সদর উপজেলার শংকচন্দ্র ইউনিয়নের হাসপাতালপাড়া গ্রামের মৃত জহিরুদ্দিন মণ্ডলের ছেলে। পেশায় তিনি দিনমজুর।

আহতের বোন ফাতেমা জানান, “আমরা সরোজগঞ্জ থেকে কাজ শেষে আলমসাধুতে করে বাড়ি ফিরছিলাম। ডিঙ্গেদহ এলাকায় এসে রাস্তার পাশে গাড়ি দাঁড় করালে কয়েকজন নেমে যায়। তখন আমার ভাই জয়নাল এখনও গাড়ির এক পাশে বসা ছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী পিকআপ আলমসাধুকে ধাক্কা দিলে তার ডান পা শরীর থেকে বিচ্ছিওওন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম বলেন, “আহত জয়নালকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পা ছিন্ন অবস্থায় ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার গোরস্থানপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিনা ১ কেজি গাঁজা ও ১০২ পিচ ইয়াবাসহ আটক

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধের শরীর থেকে পা বি চ্ছি ন্ন

প্রকাশের সময় : ০৫:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫