টানা কয়েকদিন শীতের তীব্রতা কমলেও আবারো কমতে শুরু করেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। একদিনের ব্যবসাধে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে এসেছে৷
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
এর আগে, গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা একদিনের ব্যবধানে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম এসেছে।
এছাড়া, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা দিনে কিছুটা গরম অনুভূতি হতে দেখা যায়।
কয়েকদিন দিনের তাপমাত্রা বাড়লেও রাতে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়ে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। যা কয়েকদিন যাবত ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























