০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মতিউর রহমান মিশর

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মতিউর রহমান মিশর। তিনি এর আগে সংগঠনটির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মোন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ দায়িত্ব কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মতিউর রহমান মিশর বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।

ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে মতিউর রহমান মিশরের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদল সাংগঠনিকভাবে আরও গতিশীল ও শক্তিশালী হবে।

উল্লেখ্য, মতিউর রহমান মিশর সাবেক ছাত্রদল নেতা এবং দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে তার সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মতিউর রহমান মিশর

প্রকাশের সময় : ০৭:১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬