০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থানা পুলিশের সফল অভিযান, ২৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সোহেল রানা (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করা হয়। তিনি রাধিকাগঞ্জ এলাকার বারেক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন মো. রফিকুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও সোহেল রানাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় এজাহারনামীয় আরও আটজন পলাতক আসামি এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার সোহেল রানা, পলাতক আসামি এবং মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা, মদদ ও সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের অবস্থান সম্পূর্ণ কঠোর। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতিও আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

আলমডাঙ্গা থানা পুলিশের সফল অভিযান, ২৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের সময় : ০৪:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬