০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে মারধর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। 

এর আগে গত সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ছেলে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) ওই এলাকার মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

জানা গেছে, আবু ইউছুফ দীর্ঘদিন ধরে তার মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্নভাবে দুর্ব্যবহার করে আসছিলেন। সর্বশেষ গত ২ জুন দুপুরে তিনি মা শেপালী বেগমকে মারধর করলে গুরুতর আহত হন।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণপোষণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেন ইউছুফের মা। মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

মাকে মারধর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

প্রকাশের সময় : ০৭:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬