০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক ফাউন্ডেশন ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানবিক ফাউন্ডেশন “প্রিয় শহর চুয়াডাঙ্গা”-এর উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) শহরের বড়বাজার সদর হাসপাতাল এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

এ কার্যক্রমে অংশ নেন মেহেরপুর জেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের তরুণী মোছা স্মৃতি খাতুন। তাঁর সঙ্গে সহযোগিতা করেন বারাদী গ্রামের তরুণী মোছা জবা খাতুন ও ফয়সাল। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দেওয়া হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মানবিক ফাউন্ডেশন “প্রিয় শহর চুয়াডাঙ্গা” গ্রুপের স্বেচ্ছাসেবী এডমিন ও মডারেটরবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রধান পরিচালক যুবরাজ খান রিমন, এডমিন জাহিদ হাসান, বোরহান, মুরসালিন ইব্রাহিম ও আলামিন আশরাফ। এছাড়াও বাপ্পি ও ইউসুফ উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।

কম্বল বিতরণ শেষে মোছা স্মৃতি খাতুন বলেন, চুয়াডাঙ্গা শহরের কিছু এলাকায় মানসিক ভারসাম্যহীন মানুষসহ অসহায় ব্যক্তিরা তীব্র শীতে মানবেতর জীবন যাপন করছেন, যা তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। পরিবারের সহযোগিতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি আনন্দ ও তৃপ্তি প্রকাশ করেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

মানবিক ফাউন্ডেশন ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশের সময় : ০৬:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬