০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে অস্থিতিশীল করতে যারা সক্রিয়, তাদের পক্ষে না দাঁড়ানোর ঘোষনা অ্যাড. হাবিবুরের

Ada. Munna Telecom1

দেশকে অস্থিতিশীল করতে যারা সক্রিয়, তাদের পক্ষে না দাড়ানোর ঘোষনা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও চুয়াডাঙ্গা–১ আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান। তিনি বলেন, নির্বাচন বানচাল ও দেশে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে যারা সহিংসতা ও ষড়যন্ত্রে জড়িত, তাদের জন্য কোনো আইনি সহায়তা দেওয়া হবে না।

অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর যারা ওই গণআন্দোলনে অংশ নিয়েছিলেন, সেই বিপ্লবী শক্তির ওপর পরিকল্পিত হুমকি ও আক্রমণ নেমে এসেছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সক্রিয় মুখগুলোকে টার্গেট করে একের পর এক সহিংস ঘটনা ঘটানো হচ্ছে।

আইন অঙ্গনে কাজ করতে গিয়ে প্রাপ্ত তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর গুলি ও হামলায় জড়িতরা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

হাবিবুর রহমান বলেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের জামিন সংক্রান্ত বিষয়ে আমাদের মতো আইনজীবীদেরও কিছু ভূমিকা ছিল, এটি অস্বীকার করার সুযোগ নেই। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো তফসিল ঘোষণার পর থেকেই দেশে পরিকল্পিতভাবে অরাজকতা বাড়ছে।

তিনি বলেন, কোথাও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, কোথাও গুলি ছোড়া হচ্ছে, আবার কোথাও যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে। আমরা এমন একটি ন্যাক্কারজনক ঘটনা প্রত্যক্ষ করেছি। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

এই প্রেক্ষাপটে আইনজীবী সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এখন আইনজীবী সমাজের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিয়েছিলাম, যারা গ্রেপ্তার হবেন, তাদের আমরা বিনা পারিশ্রমিকে ফ্রি আইনি সহায়তা দেব, তা দিয়েছি। আমার বিশ্বাস, আজ আবার সেই সময় ফিরে এসেছে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলেন, আজ তাদের পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে, ক্রিমিনালাইজ করা হচ্ছে। নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তাদের পক্ষে আইনজীবী সমাজকে না দাড়ানোর আহবান করছি। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জুলাই বিপ্লবে আহত ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাবিবুর রহমান বলেন, যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, আতঙ্ক সৃষ্টি করতে এবং দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে সক্রিয়ভাবে জড়িত থাকবে৷ আইনজীবী হিসেবে আমি তাদের পক্ষে আদালতে দাঁড়াবো না।

তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, যারা নিরীহ, অসহায় এবং উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাদের ক্ষেত্রে মানবিক বিবেচনায় আমরা পাশে দাঁড়াবো। সেই সিদ্ধান্ত আমরা পরিস্থিতি ও তথ্য যাচাই করেই নেব।

তিনি বলেন, প্রতিদিন যে অরাজকতা, অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে—এর পেছনে যারা দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী, তাদের বিরুদ্ধে আইনজীবী সমাজকে সোচ্চার হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনজীবী সমাজ যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে, তাহলে এই দেশ ও সমাজের জন্য অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দেশকে অস্থিতিশীল করতে যারা সক্রিয়, তাদের পক্ষে না দাঁড়ানোর ঘোষনা অ্যাড. হাবিবুরের

প্রকাশের সময় : ০৮:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫